শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ১২:৫৬ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফার্মগেটে হলিক্রস কলেজের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর তেজগাঁও থানার ফার্মগেটে হলিক্রস কলেজ ও হোলি রোজারি চার্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে মানুষ দিগ্‌বিদিক ছোটাছুটি করতে থাকেন। চারদিক ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

বুধবার (৮ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী শামীম নামের এক হকার বলেন, হঠাৎ বিস্ফোরণের শব্দ পান তিনি। এরপর ধোয়া দেখতে পান। পরে লোকজন দৌড়াদৌড়ি করে নিরাপদে চলে যান।

চার্চের নিরাপত্তাকর্মীরা পুলিশকে জানিয়েছেন, দুজন লোককে ককটেল ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন তাঁরা।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়