শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ১২:৪০ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মব সৃষ্টি করে পুলিশ সদস্যকে পেটালেন রিকশাচালকরা

চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা আটকের পর মব সৃষ্টি করে নজরুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে পেটানোর ঘটনা ঘটেছে। এ সময় জব্দ করা অটোরিকশাটি ছিনিয়ে নেন চালকরা। 

আজ মঙ্গলবার নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকায় বিমানবন্দর সড়কে এ ঘটনা ঘটে। 

আহত কনস্টেবল নজরুল নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে রেকার অপারেটর হিসেবে কর্মরত আছেন।

পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা একজন ট্রাফিক কনস্টেবলের ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ছিনিয়ে নেওয়া অটোরিকশাটিও উদ্ধারের চেষ্টা চলছে।

মঙ্গলবার দুপুরে বিমানবন্দর সড়কের কাটগড় মোড়ে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট ও এক কনস্টেবল। তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন। জব্দ করা অটোরিকশাটি সেখান থেকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন কনস্টেবল নজরুল ইসলাম। এ সময় অটোরিকশা চালকদের ৫০-৬০ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে নজরুলকে ঘিরে ফেলে। গাড়ি ভাঙচুরও করে। একপর্যায়ে নজরুলকে পিটিয়ে রিকশা ছিনিয়ে নিয়ে চলে যায়। উৎস: সমকাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়