শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ১১:৫৬ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুরে গুলি ছুড়ে আতঙ্ক তৈরি, অতঃপর বাসে আগুন

রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে আলিফ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

বাস চালক ও পুলিশ সূত্রে জানা গেছে, সেনপাড়া এলাকায় পৌঁছালে বাসটি থামানোর জন্য কয়েকজন লোক হাত তুলে সংকেত দেয়। বাস থামতেই চালক ও হেলপারকে মারধর করে জোরপূর্বক নামিয়ে দেওয়া হয়। যাত্রীরা আতঙ্কে নেমে পড়েন। এরপর বাসের সামনের গ্লাস লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা এবং তৎক্ষণাৎ বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। বাসটি জব্দ করে নেয়া হয়েছে।

বাস মালিক পক্ষের দাবি, কিছুদিন আগে “নেছার” নামের এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের ওপর হামলা চালিয়েছিলেন। এই ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এদিকে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, “আলিফ পরিবহন থেকে সম্প্রতি কিছু কর্মী ছাঁটাই করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষুব্ধ ওই কর্মীরাই এ ঘটনা ঘটাতে পারে। বিষয়টি তদন্তাধীন।”

তিনি আরও বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়