শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১৬ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ধরা পড়লেন আ.লীগের অর্ধশত নেতাকর্মী

 শেরেবাংলানগর ও ফার্মগেট এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

‎আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ফার্মগেট আনন্দ সিনেমা হল এবং শেরেবাংলানগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গণমাধ্যমের কাছে এরই মধ্যে ‎এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, আজ দুপুরে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল।

তিনি আরও বলেন, খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৫০ জনের বেশি আটক করেছি। অভিযান চলছে। যে স্পটগুলাতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়