শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৩ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদ্রাসাছাত্রকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার যুবক কারাগারে, অতপর...

রাজধানীর ডেমরায় ১১ বছর বয়সের মাদ্রাসার এক ছাত্রকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত সাগর মিয়াকে এরই মধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার বিকেলে ওই ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

কারাবন্দী সাগর মিয়া শেরপুরের নালিতাবাড়ী থানার দক্ষিণ কুরনগর গ্রামের মৃত নুর ইসলাম মিয়ার ছেলে। ডেমরার বকুলতলায় মাইন উদ্দিন হাজীর বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, গত বুধবার দুপুরে মাদ্রাসায় যাওয়ার পথে ওই শিশুকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখান সাগর মিয়া (২৭)। পরে কৌশলে তাকে ডেমরার করিম কলোনির এক পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় ভুক্তভোগী চিৎকার ও ধস্তাধস্তি করে পালিয়ে গিয়ে রাতে পরিবারের কাছে ঘটনা খুলে বলে। পরে তার বাবা মো. মোজাম্মেল স্থানীয়দের সঙ্গে নিয়ে অভিযুক্তের খোঁজ করেন। একপর্যায়ে গতকাল শুক্রবার রাতে পূর্ব বক্সনগরে স্থানীয়রা সাগর মিয়ার খোঁজ পেয়ে তাঁকে আটক করে পুলিশে দেয়। পরে রাত সাড়ে ১২টার দিকে ডেমরা থানায় সাগরের বিরুদ্ধে মামলা করেন মো. মোজাম্মেল।

এ বিষয়ে ডেমরা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মুরাদ হাসান জানান, সাগর মিয়াকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। শিশুটির জবানবন্দি ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়