শিরোনাম
◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর তিন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৮

রাজধানীর তিন জায়গায় ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকাল থেকে মিরপুর, রমনা ও গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া নেতা-কর্মী সবার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

মিরপুর মডেল থানা-পুলিশ জানিয়েছে, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের পাইকপাড়া ডি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতা-কর্মী সরকারবিরোধী স্লোগান দিচ্ছিলেন এবং নাশকতার পরিকল্পনা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩০-৪০ জন পালিয়ে গেলেও ৬ জনকে আটক করা সম্ভব হয়।

তাঁরা হলেন পাবনা জেলার সুজানগর পৌর যুবলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের ভাইস চেয়ারম্যান মো. জুয়েল রানা (৩৫), চট্টগ্রাম মহানগরের এজিএস ইসলামিয়া কলেজে ছাত্রলীগের কর্মী আল নোমান সাইফ (২৯), চট্টগ্রাম জেলা যুবলীগের কর্মী মো. জুলহাস (২৬), ছাত্রলীগের কর্মী ইমন হোসেন খান মানিক (২৫), আওয়ামী লীগের কর্মী মো. সাগর হোসেন (২৭) ও মো. ওহিদুল ইসলাম সুমন (৩৩)।

রমনা ও গুলশান থানা-পুলিশও পৃথক অভিযানে আরও ১২ জনকে গ্রেপ্তার করেছে। তবে তাঁদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর তেজগাঁও নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানার নিয়ে নেতা-কর্মীদের ঝটিকা মিছিল করতে দেখা যায়।

তারও আগে গত ৩১ আগস্ট ধানমন্ডির ২৭ নম্বর রোড থেকে শংকর মোড় পর্যন্ত এবং এর আগে গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়