শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৯ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সিএনজি চালক শহিদুল (৫০) এবং দোকানকর্মী ইমরান (৪৮)। আহত ব্যক্তির নাম রফিক (৫০)।

গুলিস্তান ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের কর্মকর্তা পবিত্র জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করি। পরে রাত ৯টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে আহত রফিক ঢামেকের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন এবং নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

‎ঘটনা সম্পর্কে আরও জানান, হানিফ ফ্লাইওভারের পাশে দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শহিদুল ও ইমরান মারা যান।

‎ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়