শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:১০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে ফেরত পাঠানো হলো বিমানবন্দর থেকে

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানকে বিদেশ সফরে যেতে দেয়া হয়নি। রোববার (৩১ আগস্ট) বিকেল পাঁচটার ফ্লাইটে অফিসিয়াল কর্মসূচিতে অংশ নিতে নামিবিয়া যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়।

জানা গেছে, নামিবিয়ার ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের মোট ১১ জন কর্মকর্তা আমন্ত্রিত ছিলেন। তাদের মধ্যে ১০ জন সফরে যেতে পারলেও হাবিবুর রহমানকে ইমিগ্রেশন পুলিশ ফ্লাইটে উঠতে দেয়নি। 

সূত্র জানায়, ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর হাবিবুর রহমান বোর্ডিংয়ের অপেক্ষায় ছিলেন। ঠিক তখনই তাকে ডেকে জানানো হয়, সরকারের নির্দেশে তাকে ভ্রমণের অনুমতি দেয়া যাচ্ছে না।

অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান গভর্নর, ডেপুটি গভর্নর এবং সরকারি-বেসরকারি ২৬ ব্যাংকের এমডি ও পরিচালকদের বিষয়ে অনুসন্ধান চালাতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দেয়া হয়। এই তালিকা ইমিগ্রেশন পুলিশের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে ড. মো. হাবিবুর রহমান ডেপুটি গভর্নর পদে নিয়োগ পান। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন দুই ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও খুরশীদ আলম, বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস ও নীতি উপদেষ্টা আবু ফরাহ মো. নাছের। তবে হাবিবুর রহমান ও নূরুন নাহার এখনও ডেপুটি গভর্নর পদে বহাল আছেন। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়