শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০২:৩১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরান ঢাকায় কুখ্যাত সন্ত্রাসীর বাসায় সেনাবাহিনীর অভিযান, অতঃপর...

রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। 

শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ৪টায় কোতোয়ালি থানাধীন শহীদ হাসান আলী লেনে কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাসভবনে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট থেকে জানা গেছে এ তথ্য। 

পোস্টে বলা হয়, অভিযানের সময় সন্ত্রাসী আলাউদ্দিন পালিয়ে গেলেও সন্দেহভাজন হিসেবে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন, নাজমা বেগম (৪৫), মো. সুমন (২৭), মো. শাওন (২৮) ও মো. সাগর (২৯)। পরবর্তীতে তল্লাশির মাধ্যমে বাসভবনটি থেকে একটি ৯ মি.মি. বেরেটা পিস্তল, একটি পয়েন্ট ২২ এলআর পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, চারটি দেশীয় রামদা, দুটি চাইনিজ কুড়াল, চারটি দেশীয় ছুরি, এক বক্স বোমা তৈরির স্প্লিন্টার , তিনটি পাসপোর্ট, চারটি মোবাইল ফোন, চারটি জাতীয় পরিচয়পত্র ও দুটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা অঙ্গীকারবদ্ধ। অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়