শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ১১:২৪ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ জন

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও আটজন। তাঁদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রোববার (৩ মে) সকালে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী ডিআই পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের বেশির ভাগের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে বলে জানা গেছে। তাঁরা বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের কাজে সিলেট শহর থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

মনজুরুল আলম বলেন, ডিআই পিকআপে করে শ্রমিকেরা সুনামগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন। আর কাঁঠালবাহী ট্রাক ওই পথ দিয়ে আসতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন আর হাসপাতালে গিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।

অতিরিক্ত উপকমিশনার আরও বলেন, দুর্ঘটনার পরপরই দুই গাড়ির চালক পালিয়ে গেছেন। তবে ট্রাকের হেল্পারকে আটক করা হয়েছে।

নিহত আটজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সিলেটের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে ​মো. সুরুজ আলী (৬০), একই গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫) এবং নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়