শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৯:৩২ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফের বাহারছড়ায় ডাম্পট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক পর্যটক নিহত

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভে টেকনাফের বাহারছড়ায় ডাম্পট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক পর্যটক নিহত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস।

নিহত আশরাফুল ইসলাম (২১) রাজধানী ঢাকার বাড্ডা থানার মধ্যবাড্ডা এলাকার নুরে আলমের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর বরাতে পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, বিকালে ভাড়ায় চালিত একটি মোটর সাইকেল যোগে টেকনাফ ঘুরতে আসা পর্যটক আশরাফুল ইসলাম কক্সবাজার ফিরছিল। তিনি গাড়ী নিয়ে মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে একটি ডাম্পট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে আরোহী আশরাফুল রাস্তায় ছিটকে পড়েন। এসময় ডাম্পট্রাকটির চালক গাড়ী ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত পর্যটককে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় বলে জানান তিনি।

দুর্জয় জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়