শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০৫:৩০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের করুণ মৃত্যু

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে নিয়ন্ত্রণ হারিয়ে আকাশ হোসেন  (২৪) নামের এক মোটরসাইকেল চালকের করুণ মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের ডহরপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে।

গত মঙ্গলবার রাতে উপজেলার আঞ্চলিক সড়কের শালগ্রাম ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আকাশ মোটরসাইকেল যোগে ডহরপুর থেকে শালগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শালগ্রাম ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়