শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়ানগরে জিপগাড়ী ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আরোহী নিহত এবং একজন আহত হয়েছে।

রোববার দুপুর পৌণে ২ টার দিকে মেরিন ড্রাইভের রামু উপজেলার দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, হিমছড়ি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক প্রভাকর বড়ুয়া।

নিহত মো. অলিউল্লাহ (৩৮) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার আলী মিয়ার ছেলে। তিনি পেশায় জমি ব্যবসায়ি ছিলেন। তবে পেশাগত জীবনের শুরুতে কয়েক বছর মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

আহত আমির হোসেন (৫০) একই এলাকার বাসিন্দা। তিনিও জমি বেচাকেনা ব্যবসা করতেন।

স্থানীয়দের বরাতে প্রভাকর বড়ুয়া বলেন, দুপুরে মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় টেকনাফমুখি জিপগাড়ীর সাথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে এক আরোহী ঘটনাস্থলে নিহত এবং একজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। 

পুলিশের এ উপ-পরিদর্শক জানান, ঘটনার পরপরই জিপগাড়ীর চালক পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি পুলিশ জব্দ করেছে।

নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান, এসআই প্রভাকর বড়ুয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়