শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০২ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরে বাংলাবান্ধা এক্সপ্রেসের সঙ্গে মাহিন্দ্রা ট্রাকের সংঘর্ষ

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি: পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মাহিন্দ্রা ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক ১২টার দিকে পার্বতীপুর উপজেলার মন্মথপুর ও পার্বতীপুরের মাঝামাঝি ছোট হরিপুর ভূতপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইন অতিক্রমের সময় মাহিন্দ্রা ট্রাকটি ট্রেনের সামনে পড়ে গেলে মুহূর্তেই সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সংঘর্ষের পর ট্রেনের যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিছু সময় ট্রেন চলাচল বিঘ্নিত হলেও পরে স্বাভাবিক হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়