শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে মাছবাহী নসিমনের ধাক্কায় শিশু নিহত

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাছবাহী শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের চাপায় তাবাসসুম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আরো এক শিশু গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের রৌহাদহ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত তাবাসসুম চৈত্রহাটি গ্রামের তফিস উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, সলঙ্গার রৌহাদহ বাজারের পাশে একটি বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজছিল। এ সময় ঐ দুই শিশু দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করলে তাড়াশগামী মাছবোঝাই একটি নসিমন পেছন দিক থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবাসসুম মারা যায়। পরে স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় স্থানান্তর করা হয়।

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ কবির জানান, দুর্ঘটনার পর নসিমনটি সড়কের পাশের একটি ক্ষেতে ফেলে রেখে চালক পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা গাড়িতে থাকা মাছ নিয়ে যায় বলেও তিনি জানান। নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়