শিরোনাম
◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি?

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:১০ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

তপু সরকার, হারুন: শেরপুরের ঝিনাইগাতীতে দ্রুতগতির বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় খালেদা আক্তার (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১৫ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত খালেদা আক্তার সন্ধ্যাকুড়া এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী।

ওই ঘটনায় মোটরসাইকেল চালক শাহজামাল (২২) গুরুতর আহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী হলদীগ্রাম এলাকার শফিক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে মোটরসাইকেলচালক শাহজামাল দ্রুতগতিতে
উপজেলা সদরের দিকে যাওয়ার সময় সন্ধ্যাকুড়া এলাকায় রাস্তা পারাপারের মুহূর্তে খালেদা আক্তারকে সজোরে ধাক্কা দেন। এতে তার শাড়ি মোটরসাইকেলে পেঁচিয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেদা আক্তারকে মৃত ঘোষণা করেন। আর শাহজামালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়