শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৪২ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার গুলশানে দুর্ঘটনায় বাঁশখালীর আশফাক চৌধুরী নিহত

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ ঢাকার গুলশানে নির্মাণাধীন ভবনের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় দুঘর্টনায় গুরুতর আহত হ‌য়ে মৃত‌্যুবরণ বাঁশখালীর বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নাদেরুজ্জামান চৌধুরীর তৃতীয় পুত্র আশফাক চৌধুরী পিপলু (৪০) । বৃহস্প‌তিবার দুপু‌রে এ ঘটনা ঘ‌টে ব‌লে পা‌রিবা‌রিক সু‌ত্রে জানা যায়।

বাঁশখালীর পুকু‌রিয়া ইউ‌নিয়‌নের দক্ষিণ বরুমচড়া গ্রা‌মের আশফাক চৌধুরী পিপলু স্নাতকোত্তর ডিগ্রীধারী ঢাকার গুলশানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত ছিলেন। সে ইতোপূর্বে বাংলালিংক ও সিটিসেলে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।

তিনি এলাকায় সামাজিক সংগঠন জাগরণী ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা সন্তান, পিতা-মাতা, ভাই-বোনসহ অনেক আত্মীয়স্বজন রেখে যান। এ‌দি‌কে শেষ খবর পাওয়া পর্যন্ত মরহুমের পোস্টমর্টেম ঢাকার ইউনাইটেড হাসপাতালে সম্পন্ন হয়েছে। বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের বরুমছড়া গ্রামের নিজ এলাকায় দাফন করা হবে। জানাজার সময় এখনও নির্ধারিত হয়নি। তাঁর অকাল মৃত্যুর খবর  এলাকায় ছ‌ড়ি‌য়ে পড়‌লে পরিবার প‌রিজ‌নের মা‌ঝে শোকের ছায়া নেমে আ‌সে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়