শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০১:২০ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বাস-অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে আগুন, নিহত ৪

স্টাফ রিপোর্টার,কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে ২ শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৩০জন। গতকাল  শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন বাসের যাত্রী, অন্যজন মোটরসাইকেলের চালক। দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এই তথ্য নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় জানাতে পারেননি তিনি।  

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে আগুন ধরে যায়। এ সময় ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু হয়, এতে আহত হন অন্তত ৩০ জন।

দুর্ঘটনার পর চট্টগ্রামগামী লেনে বানিয়াপাড়া থেকে গৌরীপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দাউদকান্দি ইউনিটের সদস্য, দাউদকান্দি হাইওয়ে পুলিশ, কুমিল্লার সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। বেলা দুইটা থেকে যানবাহন চলাচল শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়